Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যানচলাচল বন্ধ
Published : Monday, 3 March, 2025 at 12:44 PM

বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত যাত্রীরা।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে।

পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো- বেতন ৯ শতাংশ বৃদ্ধি, হাজিরা বোনাস ১ হাজার টাকা, রমজান মাসে ইফতারির বিল বৃদ্ধি, বন্ধের দিন ওভার টাইমের হারে বিল প্রদান। এছাড়া ঈদ বোনাস বেতনের সমহারে প্রদান, ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্ম ঘণ্টা কমানোসহ কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবি জানান।

রাসেল নামে এক শ্রমিক বলেন, ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেসময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২টা দাবি মেনে নিয়েছে। আর বাকিগুলো মানেনি। ম্যানেজমেন্টের যে পিডির জন্য আজ আমরা রাস্তায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
সোনার নতুন দাম, কত কমলো?
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up