Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল
Published : Friday, 7 March, 2025 at 7:32 PM, Update: 07.03.2025 7:43:08 PM

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র রমজানের প্রথম জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসা মুসল্লিদের ভিড়ে শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের আগেই পরিপূর্ণ হয়ে যায় এই পবিত্র স্থান।

এদিন জুমার নামাজে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম থেকে আসা আলী হোসেন বলেন, ‘প্রতি বছর অন্তত একবার ষাটগম্বুজ মসজিদে আসার চেষ্টা করি, রমজানের প্রথম জুমায় আসতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করি, যা অন্য কোথাও পাই না। মসজিদের ইতিহাস, স্থাপত্যশৈলী আর পরিবেশ মন ছুঁয়ে যায়।’

ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন জানান, ‘রমজানের প্রথম জুমায় প্রতি বছরই মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। তারাবির নামাজের জন্য  দুজন স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হয়। প্রতিদিন দেড় থেকে দুই শ মানুষ ইফতার করেন, কখনো সংখ্যা আরও বাড়ে। রমজানে দূরদূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন, তাই তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করি।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 August, 2026
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
ঢাকায় আসছেন জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 October, 2025
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 6 September, 2025
ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up