Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পায়ের রগ কাটা লোকজন এখনও দেশে আছে
Published : Friday, 7 March, 2025 at 11:07 PM

জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু

জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু

রাজনীতির নামে পায়ের রগ কাটা লোকজন এখনও দেশে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

শুক্রবার (৭ মার্চ) পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় মিলনায়তনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের ডাক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

রওনাকুল ইসলাম বলেন, গুম করা পাবলিক হয়তো দেশে আসবে না, কিন্তু পায়ের রগ কাটা পাবলিক এখনও দেশে আছে। যারা ইসলামের নামে রাজনীতি করে, তারা যেন প্রতিষ্ঠিত হয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। জাতীয়তাবাদী বিশ্বাসী সবাই ভাই ভাই–এ বিশ্বাসটা রাখতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে, যিনি জনগণের পাশে থেকে কাজ করবেন।

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যেন জয়লাভ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশে জাতীয়তাবাদীর শত্রু সবচেয়ে বেশি। কেননা শত্রু জানেন, আমরাই একমাত্র দল, যাদের বাইরে বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। কারো ভারত প্রভু আছে, কারো পাকিস্তান প্রভু আছে, কারো চায়না প্রভু আছে, কারো রাশিয়া প্রভু আছে, কারো আমেরিকা প্রভু আছে। কিন্তু আমাদের কোনো প্রভু নাই, আমরা বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের পালানোর কোনো জায়গা নেই।

পিরোজপুর পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up