Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন
ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে সমাজে
Published : Thursday, 20 March, 2025 at 11:48 PM, Update: 20.03.2025 11:53:00 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

আমরা মনে করছি ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে সমাজে এবং আমাদের নারীদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি আরো বলেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। আইনশৃঙ্খলার যেহেতু উন্নতি হচ্ছে না, সেই সুযোগেই এ ধরনের ঘটনাগুলো বাড়ছে বলে আমরা মনে করছি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও এ ধরনের ((ধর্ষণ) হেনস্থার শিকার হচ্ছে। শুধু শহিদ পরিবার বলে কথা নয়, বাংলাদেশের যে কোনো নাগরিক, সাধারণ নারীর জন্য বিভীষিকাময় বিষয়। তার নিরাপত্তা সংকট তৈরি হয় চলাচলের ক্ষেত্রে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up