Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সারজিস বলেছেন
নেতা ফেরেশতা না, ভুল করলে ধরিয়ে দিতে হবে
Published : Monday, 24 March, 2025 at 11:38 PM, Update: 25.03.2025 2:21:05 AM

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

যে কোনো নেতার যে কোনো বিষয়ে সরাসরি সমালোচনা করার মনমানসিকতা থাকতে হবে। নেতা একটা মানুষ, কোনো ফেরেশতা না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

তিনি আরো বলেছেন,  ভুল করলে তার ভুল ধরিয়ে দিতে হবে। যদি আপনারা ভুলটা ধরিয়ে না দেন, তাহলে তারা ধীরে ধীরে আবার স্বৈরাচার হয়ে উঠবে। আবার ক্ষমতার অপব্যবহার করবে, লুটপাট করবে, দখলদারিত্ব করবে। 

সোমবার (২৪ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় পথসভায়  তিনি এসব কথা বলেন। 

সারজিস বলেন, নতুন একটা বাংলাদেশ, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আপনারা আমরা একসাথে আন্দোলন করে পতন ঘটিয়েছি। এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই। সামনে এগিয়ে যেতে হবে। 

আপনাদের সন্তান, নাতি-নাতনি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্র-জনতা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। একটা জিনিস মনে রাখবেন আমরা যদি কোনো দলের বা মার্কার অন্ধ ভক্ত হই তাহলে তারা আমাদেরকে ব্যবহার করবে। তাদের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up