Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আগুন নিভলেও পর্যবেক্ষণে থাকবে সুন্দরবন
Published : Tuesday, 25 March, 2025 at 11:00 PM

আগুন নিভলেও পর্যবেক্ষণে থাকবে সুন্দরবন

আগুন নিভলেও পর্যবেক্ষণে থাকবে সুন্দরবন

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় স্পষ্ট আগুন না থাকলেও অতিরিক্ত সতর্কতার কারণে ফায়ার আউট ঘোষণা করেনি বন বিভাগ। 

মঙ্গলবার (২৫ মার্চ) রাতভর পর্যবেক্ষণের পাশাপাশি ছিটানো হবে পানি। বুধবার (২৬ মার্চ) দিনেও পর্যবেক্ষণ করা হবে, সেই সঙ্গে স্বল্প পরিসরে বনে থাকবেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২৩ মার্চ) সকালে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ভোলা নদীতে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে ছিটানো হয় পানি। সোমবার দিনে এবং রাত সাড়ে ৩টা পর্যন্ত পানি ছিটায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। 

এসব কর্মযজ্ঞে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এবং সুন্দরবন বন বিভাগের অধিকাংশ কর্মকর্তা, কর্মচারী ও বনরক্ষী। এ ছাড়া স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবকও অংশ নেন। মঙ্গলবার সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে আগুন ও ধোঁয়ার খোঁজে শুরু হয় পর্যবেক্ষণ। 

ধোঁয়া দেখলেই ছিটানো হয় পানি। বিকেল পর্যন্ত দু-এক জায়গায় ধোঁয়া দেখা গেলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও বন বিভাগের লোকেরা পানি ছিটিয়ে আগুন শতভাগ নির্বাপণের চেষ্টা করেন। ভোলা নদীতে পানি থাকা সাপেক্ষে রাতেও পানি ছিটানো হবে। সেই সঙ্গে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে আগুন বা ধোঁয়ার অস্তিত্ব।

এদিকে স্পষ্ট আগুন না থাকায় আজ সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমাতে থাকে কর্তৃপক্ষ। সকালেই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠিয়ে দেওয়া হয়, সারা দিন কাজ করে ফায়ার সার্ভিসের বাকি পাঁচটি ইউনিট। আজ রাতে দুটি ইউনিট থাকবে বনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার ঢাকা পোস্টকে বলেন, বন বিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এর পরেও অতিরিক্ত সতর্কতার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে। রাতে আমাদের দুটি ইউনিট কাজ করবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up