Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক
Published : Tuesday, 25 March, 2025 at 11:25 PM

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি মার্কেটে সেনাবাহিনীর বিমান হামলায় শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে অভিযোগ করেছে সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী।

২০২৩ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আসছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য ইমারজেন্সি লইয়ার্স। 

গোষ্ঠীটি বলেছে, দারফুর অঞ্চলের তুররাহ মার্কেটে সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ‘‘ভয়াবহ গণহত্যা’’ সংঘটিত করেছে। এই হামলায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন।

সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী দেশটির আধা-সামরিক বাহিনী দ্য র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর হামলায় মার্কেটের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় নিহত লোকজনের মরদেহ বিকৃত হয়ে গেছে। মার্কেটের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

তবে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তারা কেবল শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে বৈধ হামলা চালিয়েছেন।

সূত্র: বিবিসি।
দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up