Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তিউনিসিয়ায় আটকে পড়া ১৭ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন
Published : Wednesday, 26 March, 2025 at 11:40 PM

তিউনিসিয়ায় আটকে পড়া ১৭ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন

তিউনিসিয়ায় আটকে পড়া ১৭ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তিউনিসিয়া থেকে ১৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) এসব বাংলাদেশিকে দে‌শে প্রত্যাবাসন করা হয়।

ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানায়, প্রত্যাবাসন হওয়া এসব বাংলাদেশি বিভিন্ন কারণে তিউনিসিয়ায় আটকে পড়েছিলেন। 

দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর তাদের জন্য ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয় এবং আইওএমের সহায়তায় দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়।

প্রত্যাবাসন হওয়া অভিবাসীদের মধ্যে চারজন তিউনিসিয়ার জানদুবা জেলে আটক ছিলেন। 

দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও আইনি সহায়তার ফলে তারা দেশটির আপিল বিভাগের রায়ে মুক্তি পান এবং নিরাপদে দেশে ফেরার সুযোগ লাভ করেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌ছেন ১৬২ জন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 July, 2025
এবার ইরান থেকে দেশে ফিরলেন ৩২ জন
প্রবাস ডেস্ক
Tuesday, 8 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up