Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
Published : Friday, 22 August, 2025 at 10:43 PM

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো।

শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আখতার আহমেদ বলেন, বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় পড়েছেন। 

তিনি জানান, এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন। 

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌ছেন ১৬২ জন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 July, 2025
এবার ইরান থেকে দেশে ফিরলেন ৩২ জন
প্রবাস ডেস্ক
Tuesday, 8 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up