Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
Published : Monday, 23 June, 2025 at 11:33 PM

মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। 

সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।  

অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান। 

সাক্ষাৎকালে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌ছেন ১৬২ জন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 July, 2025
এবার ইরান থেকে দেশে ফিরলেন ৩২ জন
প্রবাস ডেস্ক
Tuesday, 8 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up