Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঈদের যাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতি
Published : Saturday, 29 March, 2025 at 10:45 PM

ঈদের যাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতি

ঈদের যাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতি

ঈদযাত্রার ষষ্ঠ দিনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতির দেখা যায়। এতে ভোগান্তিতে পড়ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া থেকে কবিরপুর, বাইপাইল ও নবীনগর এলাকায় গাড়ির ধীরগতি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে। এ ছাড়া আশুলিয়ার  বারইপাড়া এলাকা থেকে কবিরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে গাড়ির জটলা রয়েছে।

শ্যামলী বাসের যাত্রী রবিন বলেন, গাবতলী থেকে সাভার পর্যন্ত সড়কে তেমন যানজট ছিল না। নবীনগর থেকে যানজটের শুরু হয়েছে। মৌমিতা পরিবহনের চালক রুবেল বলেন, গাবতলী থেকে ৬টার দিকে বাস ছেড়েছি। এখন রাত সাড়ে ৮টার দিকে বলিভদ্র এলাকায় এসে পৌঁছতে পেরেছি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সাভারে সড়ক স্বাভাবিক রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বাসের পর এবার লঞ্চভাড়া বৃদ্ধির প্রস্তাব
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up