Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৬
Published : Tuesday, 1 April, 2025 at 8:02 PM

সংঘর্ষের সময় চেয়ার ভাঙচুর করা হয়।

সংঘর্ষের সময় চেয়ার ভাঙচুর করা হয়।

নাটোরের লালপুরে ঈদ উপলক্ষে মেলার লটারি বিক্রি নিয়ে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষের ৬ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় চংধুপইল ইউনিয়নের বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) দিনগত রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রিজ এলাকায় ঈদ উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। সোমবার বিকেলে মেলার লটারির টিকিট বিক্রি নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদসহ কয়েকজন চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এ ঘটনার জেরে রাত সোয়া ১১টার দিকে আব্দুলপুর কদমতলা এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ইউনিয়ন বিএনপির কার্যালয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় কোনোপক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up