Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা
Published : Wednesday, 2 April, 2025 at 11:00 PM

দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

সার্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা। সেখানে অনূর্ধ্ব-৭ ক্যাটারগরিতে সোনা জিতেছে ভারতের প্রাগনিকা। ৯ রাউন্ডের সব কটিতেই জিতেছে ৭ বছর বয়সী এই বালিকা। প্রতিযোগিতায় এটিই ভারতের একমাত্র সোনা।

ভারত থেকে ২২ জন প্রতিযোগী যোগ দিয়েছিল বিশ্ব স্কুল দাবায়। প্রাগনিকা ছাড়াও পদক পেয়েছে আরো দুইজন। 

তারা হল অনূর্ধ্ব-সাত ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা। দুজনেই রুপা পেয়েছে।

প্রাগনিকার বাবা রামনাদ বলেছেন, 'বোন বরেণ্যাকে দেখেই দাবা খেলতে উৎসাহী হয় প্রাগনিকা। বরেণ্যা ইতোমধ্যেই গুজরাটের দাবায় বেশ সুনাম করেছে। কোভিডের সময় বোনকে বিভিন্ন জায়গায় খেলতে দেখেছে প্রাগনিকা। 

সেখান থেকেই দাবার প্রতি ওর আগ্রহ শুরু হয়। দাবা খেলা শুরু করার দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক সাফল্য এটাই প্রমাণ করে যে ওর মধ্যে কতটা দক্ষতা আছে।'

ছোট বোন আন্তর্জাতিক সাফল্য পেলেও বরেণ্যা এখনও জাতীয় পর্যায়ে সাফল্য পায়নি। এ নিয়ে তার বাবা বলেছেন, 'বরেণ্যা নিজের বিভাগে প্রথমে জেলা এবং পরে রাজ্য চ্যাম্পিয়ন হয়। কিন্তু জাতীয় পর্যায়ে এখনও সাফল্য পায়নি। কিন্তু প্রাগনিকা রাজ্য দাবায় জেতার পর জাতীয় দাবায় রানার্স হয়েছে। এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনাও জিতেছে।'

রামনাদ জানিয়েছেন, অষ্টম রাউন্ডে প্রাগনিকার সামনে ছিল ভারতেরই শ্রেয়াংসি জৈন। তার কাছে হেরেই জাতীয় দাবায় রানার্স আপ হয়েছিল প্রাগনিকা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে শ্রেয়াংশিকে হারিয়ে দিয়েছে প্রাগনিকা।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up