Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফের সচল চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর
Published : Sunday, 6 April, 2025 at 11:15 AM

ফের সচল চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর

ফের সচল চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর

আবারো সচল হয়েছে বাংলাদেশ- ভারত বানিজ্য বন্দরের চলাচল। পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিসহ ৯ দিন ছুটি শেষে সচল হয়েছে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। 

রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে আমদানিকারক গ্রুপ ও বাংলাবান্ধা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার সাপেক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দরটির সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু হয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসা-বাণিজ্যে অপার সম্ভাবনাময় চারদেশীয় এ স্থলবন্দর। বন্দরটি দিয়ে ৯৫ শতাংশ পাথর আমদানি হলেও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দরটি। বন্দরটিতে সম্প্রতি নেপালে আলু রপ্তানি বেড়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
কমলো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
বাড়ল ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশে স্বর্ণের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up