Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাতক্ষীরায় ৩০ বিঘা খাস জমি উদ্ধার
Published : Tuesday, 8 April, 2025 at 10:43 PM

গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা।

গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা।

সাতক্ষীরার আলিপুরের ভূমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনাও ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী দিনভর অভিযান চালিয়ে অলীপুরে খাস খতিয়ানভুক্ত উক্ত (মোট ৯.৬৮ একর ) জমি উদ্ধার করা হয় এবং সেখানে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। দীর্ঘদিন ধরে তারা ওই সরকারি খাস জমি অবৈধ ভাবে দখলে রাখেন।

আব্দুস সবুর ও আব্দুর রউফ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলহাজ আব্দুস সাত্তারের ছেলে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য মতে, সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি দীর্ঘদিন ধরে ভূমি দস্যুদের দখলে রয়েছে। যা রোডস্ ও পানি উন্নয়ন বোর্ডের জমি। ইতিমধ্যে এডিসি রেভিনিউকে জেলার খাস জমি কী অবস্থায় রয়েছে, তার তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি রোডস্ ও পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে খাস জমি কোনো অবৈধ দখলে আছে কিনা? এরই অংশ হিসেবে সাতক্ষীরার অন্যতম ভূমিদখলকারী ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর ও তার ভাই সাবেক বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক বিএনপি নেতা আব্দুর রউফের কাছ থেকে প্রায় ৩০ বিঘা জমি উদ্ধার করা হয়। যা রোডস ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা। 

এসব খাসজমিতে অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনাল ও স্থাপনা করেছিল। যা ভেঙে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। আর এর পাশেই খাস জমিতে জলমহাল রয়েছে তারই ভাই আব্দুর রউফের। সেখানে দুই একর খাস জমি উদ্ধার সহ দখল মুক্ত করা হয়েছে। এভাবে আস্তে আস্তে সাতক্ষীরা জেলার সব খাসজমি যেগুলো অবৈধভাবে দখলে রয়েছে, সেগুলো সব উদ্ধার করা হবে।  

অভিযান শুরু হয়েছে, এ অভিযানে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তিনি এসময় সবার সহযোগিতা চেয়ে বলেন, সাতক্ষীরার এক খণ্ড সরকারি জমি যাতে কোনো ভূমি দস্যু ও জবরদখলকারীর হাতে না থাকে। সে লক্ষে জেলা প্রশাসন কাজ করে যাবে।

সরকারি খাস জমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল নাবিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, আরডিসি পলাশ আহমেদ, সড়ক ও জনপদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up