Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
প্রশিক্ষণে জোর দিচ্ছে টেবিল টেনিসের নতুন কমিটি
Published : Sunday, 20 April, 2025 at 11:32 PM

প্রশিক্ষণে জোর দিচ্ছে টেবিল টেনিসের নতুন কমিটি

প্রশিক্ষণে জোর দিচ্ছে টেবিল টেনিসের নতুন কমিটি

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন কমিটি বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ পলিসির মাধ্যমে ফেডারেশন বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের পারফরম্যান্স খতিয়ে দেখবে।

জাতীয় ক্রীড়া পরিষদ গত ২৮ জানুয়ারি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে। মাস তিনেক পর রোববার নতুন কমিটি সংবাদ সম্মেলন করে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে।

বিওএ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক জানিয়েছেন তারা পাঁচটি পরিকল্পনা হাতে নিয়েছেন। ১. বিটিটিএফ প্রেসিডেন্ট কাপ, ২. আম্প্যায়ার্স রিফ্রেশার্স কোর্স এবং আম্পায়ারর্স বেসিক কোর্স, ৩. ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট, ৪. জাতীয় টেবিল টেনিস টুর্ণামেন্ট এবং ৫. ঢাকা টেবিল টেনিস লিগ।

আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ এসেছিল ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষ মুহূর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার এম এস জামান, সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু, বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী, মিডিয়া কমিটির চেয়ারম্যান সুজন মাহমুদ, ফেডারেশনের সদস্য আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ এবং মো. মাইনুল ইসলাম চিশতী।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up