Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্বমঞ্চে জন সিনার হাতে লাল-সবুজের পতাকা
Published : Sunday, 27 April, 2025 at 7:09 AM

বিশ্বমঞ্চে জন সিনার হাতে লাল-সবুজের পতাকা

বিশ্বমঞ্চে জন সিনার হাতে লাল-সবুজের পতাকা

বিশ্বখ্যাত রেসলিং তারকা জন সিনার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে দিলেন এক বাংলাদেশি তরুণ। এ সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।

জন সিনার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া তরুণের নাম শাবাব তাশরিফ জামান। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক গর্ব ও আবেগের জন্ম দিয়েছে। অনেকে এটিকে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অনন্য মুহূর্ত হিসেবে দেখছেন।

শাবাব তাশরিফ জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপনের একমাত্র ছেলে। ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং বর্তমানে সেখানকার তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি ডব্লিউডব্লিউই ইভেন্টে জন সিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাবাব। এ সময় তিনি জন সিনার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে শাবাব তাশরিফ জামান বলেন, জন সিনার সঙ্গে দেখা করার সময় আমি আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলি। তখন জন সিনা আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘Young man, please don't cry।’ এই হৃদয়স্পর্শী মুহূর্তটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up