Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
পালানোর সময় ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল বিএনপি
Published : Wednesday, 30 April, 2025 at 7:00 AM

পালানোর সময় ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল বিএনপি

পালানোর সময় ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল বিএনপি

বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের কোচ টার্মিনালের এসআর কাউন্টার এলাকা থেকে আটক করে পুলিশে দেয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২৮ এপ্রিল শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মামলায় বগুড়া-৫ আসনের সাবেক দুই সংসদ সদস্য, শেরপুর উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শেখ হাসিনার যত ভুল
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায়ের খবর বিশ্ব মিডিয়ায়
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up