Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
Published : Friday, 2 May, 2025 at 10:55 PM

সীমান্তে  বিএসএফ

সীমান্তে বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার (০২ মে) বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ।

তারা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম  ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা।

এর আগে শুক্রবার সকাল‌ সাড়ে ১১ টার দিকে দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বিএসএফের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমানার ভেতর থেকে আটক করে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানান, বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up