Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
Published : Friday, 9 May, 2025 at 9:25 AM

আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিঠামইন সদরের উচ্চ বিদ্যালয় এলাকা থেকে রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিঠামইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বক্তব্য রাখেন। তিনি বলেন, মামলা থাকার পরও প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিনা বাধায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। 

এছাড়া আবদুল হামিদের ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা শরীফ কামালসহ পরিবারের অন্যরা ঢাকায় বসে থেকে এলাকায় গুটি চালাচ্ছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রনজনতা নিয়ে এর কঠিন জবাব দেওয়ার সূচনা হবে এই হাওর উপজেলা মিঠামইন থেকে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up