Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
Published : Sunday, 11 May, 2025 at 11:56 PM

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় অংশীদার হতে বিশ্বের ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

রোববার (১১ মে) বিকালে জাপানের ওসাকার কানসাইয়ে ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’ এর ‘বাংলাদেশ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্য  উপদেষ্টা বলেন, প্রযুক্তি ও অভিজ্ঞতালব্ধ  জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ঐতিহ্যের সঙ্গে ভবিষ্যৎ সমাজের সেতুবন্ধের প্রতীক হিসেবে প্যাভিলিয়ন কাঠের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে, যা শূন্য কার্বন ও টেকসই অনুশীলনের উদাহরণ।

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ। আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশটি ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে। ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা এবং স্থিতিশীল প্রবৃদ্ধি দেশের মানুষকে সমৃদ্ধির স্তরে উন্নীত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ল তেলের দাম
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 25 July, 2026
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 August, 2025
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up