Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
Published : Monday, 12 May, 2025 at 11:46 PM

স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে ৩ জুন। সোমবার বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে বিসিসিআই।

৯ মে স্থগিত হওয়া আইপিএল স্থগিত হয়েছিল এক সপ্তাহের জন্য। নতুন করে সূচনার পর সেটি ৬ ভেন্যুতে মাঠে গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ। 

সব মিলে ১৭টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে একদিনে দুটি ম্যাচ থাকবে দু’দিন। প্লে-অফের ভেন্যু আবার পরে জানানো হবে। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল ৩ জুন। 

১৭ ম্যাচের মধ্য লিগ পর্বের ম্যাচ ১৩টি, চারটি প্লে-অফ। তার মানে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ আবারও মাঠে গড়াবে। জয়পুরে সেটা হবে ২৪ মে। নতুন করে মাঠে গড়ানো আইপিএলের প্রথম ম্যাচে ১৭ মে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। 

বোর্ডের বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির সরকার, নিরাপত্তা সংস্থা ও সকল স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার পরই আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up