Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হামজাদের টিকিটের ওয়েবসাইট সাইবার আক্রমণে
Published : Sunday, 25 May, 2025 at 6:45 AM, Update: 25.05.2025 9:48:03 AM

হামজাদের টিকিটের ওয়েবসাইট সাইবার আক্রমণে

হামজাদের টিকিটের ওয়েবসাইট সাইবার আক্রমণে

১০ জুন এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম রাত ৮টার পর শুরু হয়েছে। হামজাদের ম্যাচ গ্যালারিতে বসে দেখতে দর্শকরা ওয়েবসাইটে ঢু দিতেই থাকেন। এতসংখ্যক চাপে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে।

শনিবার (২৪ মে) রাত ১১টা ২০ মিনিটে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। 

এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।

এর আগে রাত ৮টার পর থেকে অনেক ফুটবলপ্রেমী দেড় দুই ঘণ্টা চেষ্টার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন। আবার অনেকে নানা চেষ্টার পরও পাননি। বেশ কয়েকবার সার্ভার ডাউন হতে দেখা গেছে। পরবর্তীতে বাফুফে থেকে টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের ঘোষণা আসল।

বাফুফে এবারই প্রথম অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে। ৪ জুন প্রীতি ম্যাচের টিকিট আগে ছাড়লে ১০ জুন ম্যাচ টিকিট বিক্রিতে বাফুফে অনেক ভোগান্তি এড়াতে পারত বলে মতো ফুটবল-সংশ্লিষ্টদের। শনিবার বিকেলে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস রোববার থেকে ভুটান ম্যাচের টিকিট ঘোষণা দিয়েছেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up