Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নোংরা পরিবেশে মসলা সংরক্ষণ ৩০ হাজার টাকা জরিমানা
Published : Monday, 26 May, 2025 at 7:45 AM

নোংরা পরিবেশে মসলা সংরক্ষণ ৩০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে মসলা সংরক্ষণ ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। 

সহযোগিতায় ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, চুয়াডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং জেলা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, বড় বাজার এলাকায় শিশু খাদ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে ‘মেসার্স চুয়াডাঙ্গা সুপারি হাউস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দ্রুততম সময়ে পরিস্থিতি উন্নয়ণের নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। বাজার তদারকির সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্য নির্ধারণ এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up