Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত,অনেক সাইট ডাউন
Published : Friday, 30 May, 2025 at 1:38 PM

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে এসব তথ্য জানান তিনি। নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রভাবে সেবা বিঘ্নিত হয়েছে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ‘নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত। নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলস কাজ করছেন পল্লি বিদ্যুৎ সহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা।’

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমদ- ‘মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ), মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ, মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ), (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪ ও পিজি পথে রয়েছে: ৫০৪।’

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতেই এটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে দেশের সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করেছে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে ধীরে ধীরে এটি দুর্বল হতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর প্রভাবে আজ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও এর প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
এআইয়ের যুগে টাকার প্রয়োজন কমবে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 27 July, 2026
ভয়াবহ লোডশেডিংয়ে ৮ জেলা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 October, 2025
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up