Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পথসভায় সারজিস
ভোট চাইতে আসিনি, কথা বলতে এসেছি
Published : Friday, 30 May, 2025 at 11:29 PM

পথসভায় সারজিস আলম

পথসভায় সারজিস আলম

চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, কথা বলতে এসেছি।

শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধায় পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আপনারা এমন নেতা নির্বাচন করুন, যিনি গ্রহণযোগ্য, চরিত্রবান, চাঁদাবাজ বা সিন্ডিকেটমুখী নন। তিনি যে দলেরই হন না কেন।

তিনি বলেন, আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছিয়ে নেয়ায়।

জনগণের উদ্দেশে সারজিস বলেন, আমরা বিশ্বাস করি, জেলা-উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করলে গাইবান্ধা জেলা এগিয়ে যাবে। এনসিপি গাইবান্ধার গণমানুষের দাবির কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা, নাজমুল হাসান, ফিহাদুর রহমান দিবস, সম্রাট শেখ প্রমুখ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up