Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মহেশপুর সীমান্তে ১০ নারী ও শিশুকে পুশইন করেছে বিএসএফ
Published : Friday, 30 May, 2025 at 11:56 PM, Update: 31.05.2025 4:14:44 AM

মহেশপুর সীমান্তে ১০ নারী ও শিশুকে পুশইন করেছে বিএসএফ

মহেশপুর সীমান্তে ১০ নারী ও শিশুকে পুশইন করেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৪-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০ জন শিশু ও নারীকে পুশইন করা হয়েছে। 

পরে মেহগনী বাগান থেকে বিএসএফের পুশইন করা বাংলাদেশি শিশু ও নারীকে আটক করা হয়। যাদের মধ্যে পাঁচ জন নারী ও পাঁচ জন শিশু।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে তারা পাঁচ দিন আগে গুজরাটে পুলিশের হাতে আটক হন এবং পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় গতকাল (বৃহস্পতিবার) রাতে কলকাতা হয়ে সীমান্তে আসেন। রাত আনুমানিক ১২টার দিকে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে থেকে তাদের সীমান্ত গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আরও জানা যায়, মাধবখালী বিওপি এরিয়া থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. টুটল হোসেন টিটু (২৯), কে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/২-এস থেকে আসামিবিহীন তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার হাজার পাঁচশ টাকা।

মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up