Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি
Published : Monday, 2 June, 2025 at 11:09 PM

হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি

হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি

এএফসি এশিয়ান কাপের ম্যাচ থেকে অর্থ ইনকাম করার চিন্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রি, টিভি রাইটস ও নানাভাবে এই ম্যাচ থেকে আয় করার চিন্তাভাবনা করছে ফেডারেশন। 

জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে গতকাল একটি চিঠি দিয়েছে, সেখানে বিভিন্ন খাত থেকে আয়ের সুনির্দিষ্ট অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদানের বিষয়টি আগেভাগেই স্মরণ করিয়ে দিয়েছে।

সিঙ্গাপুর ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা। বাফুফের দাবি, সাধারণ গ্যালারীর ১৮ হাজার ৩০০ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছে এবং সব টিকিটই বিক্রিত। ফলে এখান থেকেই ৭৩ লাখ ২০ হাজার টাকা আয় হওয়ার কথা ফেডারেশনের।

এ ছাড়া ভিআইপি, স্কাই লাউঞ্জ,ক্লাব হাউজ সহ আরো ক্যাটাগরিতে হাজার চারেক টিকিটে আরো অর্ধ কোটি টাকার বেশি পাওয়ার কথা ফেডারেশনের। জাতীয় ক্রীড়া পরিষদ টিকিট বিক্রি থেকে বাফুফের কাছে ১০ শতাংশ অর্থ প্রদানের নির্দেশনা দিয়েছে।

আন্তর্জাতিক ম্যাচের আয়ের অন্যতম উৎস টিভি রাইটস। বাফুফে এই ম্যাচের স্বত্ত্ব  ‘টি স্পোর্টসে'র কাছে বিক্রি করেছে। টিভি রাইটস কত টাকা বিক্রি করেছে এটা গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। টিভি রাইটস বিক্রির উপর এনএনসি ১৫ শতাংশ অর্থ চেয়েছে।

এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এবার জাতীয় স্টেডিয়ামে ডিজিটাল বোর্ড বসিয়েছে। বাফুফে ম্যাচ চলাকালীন সাইডলাইনের পাশে ডিজিটাল বোর্ডে বিজ্ঞাপন প্রচার করতে পারবে। সেই বিজ্ঞাপনের উপর জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ শতাংশ অর্থ দাবি করেছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up