Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘আ.লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না’
Published : Wednesday, 4 June, 2025 at 5:45 PM

 অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে।

বুধবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জৈনারেল আসাদুজ্জামান বলেন, আপনাদের কথায় যদি কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দু:খজনক।

সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথে একটি প্রতিবন্ধকতা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। বুধবার দুপুরে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up