Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মালদ্বীপ ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ
Published : Thursday, 5 June, 2025 at 7:20 AM

মালদ্বীপ ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ

মালদ্বীপ ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ

অভিবাসন সুরক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপ ইমিগ্রেশনের চলমান অভিযানে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন অবৈধভাবে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।  

প্রবাসী বাংলাদেশিদের এ সব সমস্যার সমাধানের লক্ষ্যে মালদ্বীপ ইমিগ্রেশনের নতুন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। 

বুধবার (৪ জুন) মালদ্বীপ ইমিগ্রেশন কন্ট্রোলারের কার্যালয়ে এ সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

এসময় ইমিগ্রেশনের ডেপুটি চীফ ইমিগ্রেশন অফিসার আলী সুনান এবং মিশনের কল্যাণ সহকারী  মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। 

সাক্ষাতের সময় মিশনের পক্ষ হতে বৈধ ভিসা ধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়াসহ কোনো হয়রানি না করার অনুরোধ করেন। আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়ায় বৈধ হওয়ার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌ছেন ১৬২ জন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 July, 2025
এবার ইরান থেকে দেশে ফিরলেন ৩২ জন
প্রবাস ডেস্ক
Tuesday, 8 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up