Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
যেভাবে ঈদ পালন করলেন তাসকিন-মুশফিক
Published : Saturday, 7 June, 2025 at 6:45 PM

যেভাবে ঈদ পালন করলেন তাসকিন-মুশফিক

যেভাবে ঈদ পালন করলেন তাসকিন-মুশফিক

সারা দেশব্যাপী আজ শনিবার (৭ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। অধিকাংশ মানুষই এই ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। ব্যতিক্রম নন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। ঈদের ছুটিতে ক্রিকেটাররা রয়েছেন নিজ শহর কিংবা পরিবারের কাছে। 

ক্রিকেটার মুশফিকুর রহিম অবস্থান করছেন নিজ শহর বগুড়াতে। সেখান থেকে ঈদের একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে অবশ্য মুশফিকপুত্র মায়ানকেও দেখা যায়। পরে ছবির ক্যাপশানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার এই ক্রিকেটার।

এদিকে পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন তাসকিন আহমেদও। ঢাকাতে অবস্থান করা এই ক্রিকেটার ফেসুবকে ছবি শেয়ার করেছেন পরিবারের সঙ্গে, ছিলেন বাবা, দুই মেয়ে এবং বড় ছেলে তাসফিন। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

অবশ্য ঈদের ছুটিতে লম্বা হচ্ছে না ক্রিকেটারদের। আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন থেকে শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up