Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারে কোরবানির মাংস দিয়েছেন হাসনাত
Published : Sunday, 8 June, 2025 at 6:12 AM

বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারে কোরবানির মাংস দিয়েছেন হাসনাত

বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারে কোরবানির মাংস দিয়েছেন হাসনাত

কুমিল্লার দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে গনঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ জুন) ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেন তিনি।

এর আগে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামায়াতে অংশ নেন। পরে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দেবিদ্বারের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ৪টি গরু কোরবানি দেন। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে মাংস পৌঁছে দেন। এসময় তিনি শহীদ ও আহত পরিবারের খোঁজখবর নেন।

মাংস বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আজ ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসী করুন। পাশাপাশি তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে। এই দেশ গড়ার আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যেন এই দেশকে যথাযথভাবে গড়তে পারি। তাদের রক্তের দায় যেন আমরা দিতে পারি। দলমত পথের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up