Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার
Published : Tuesday, 25 August, 2026 at 9:25 PM

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ, ছবি: সংগৃহীত

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ, ছবি: সংগৃহীত

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান।

পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারি হওয়ার পর তিনি আত্মগোপনে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ওবায়দুল কাদের-নাছিমসহ শীর্ষ ৭ নেতার রায় আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ওবায়দুল কাদের সহ সাত আসামির রায় কাল
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up