Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ গ্রেফতার ■ প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি ■ ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের ■ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ■ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি ■ গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি ■ এবার শাস্তির আওতায় আসছে যাত্রী-পথচারীরাও
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
Published : Thursday, 20 August, 2026 at 10:54 AM

সাবেক শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি, ছবিঃ সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছবিঃ সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।    

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। 

এর আগে, বুধবার দুপুরে কারাগারে গিয়ে মায়ের সাথে দেখা করেন ডা. দীপু মনির কন্যা তানি দিপাবলি। পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে তিনি ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য তা মঞ্জুর করেন। নির্ধারিত এই সময়ের মধ্যে তিনি তার মরহুম স্বামীর শেষকৃত্য ও জানাজায় অংশ নেবেন।

গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। 

দিপু মনি পক্ষের আইনজীবি গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে । 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতনের পরে ১৯ আগষ্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন দীপু মনি। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে তিনি মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up