Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করাল ছাত্র ■ কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ■ স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি ■ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ১৮ ■ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ■ রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল ■ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
Published : Wednesday, 19 August, 2026 at 5:31 PM

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছবিঃ সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছবিঃ সংগৃহীত

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে তার প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল বলেন, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মঞ্জুর করা হয়ছে। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন। 

তিনি আরও বলেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সেই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বনানি কবরস্থানে দাফনের কথা রয়েছে। 

প্রসঙ্গত, এর আগে দুপুর ১২টার দিকে ডা. দীপু মনির মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে গিয়েছিলেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up