Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পথ খুঁজতে লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন ইউনূস সাহেব
Published : Thursday, 12 June, 2025 at 8:27 AM

পথ খুঁজতে লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন ইউনূস সাহেব

পথ খুঁজতে লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন ইউনূস সাহেব

ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন, তখন পথ খুঁজে পেতে তিনি আমাদের নেতা তারেক রহমানের কাছে ১২ ঘণ্টা প্লেন চালিয়ে লন্ডন গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। 

বুধবার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, মাত্র ১৫ দিন আগেও ইউনূস সাহেব ছয় দিন ধরে সময় চাওয়ার পরও বিএনপিকে এক ঘণ্টা সময় দেননি। অথচ এখন ১০-১২ ঘণ্টা প্লেনে উড়ে লন্ডনে গিয়ে আমাদের নেতার সঙ্গে দেখা করছেন।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করি, তিনি সৎভাবে, সত্যভাবে কথা বলবেন। আমাদের নেতার অভিজ্ঞতা, যোগ্যতা ও দেশ পরিচালনার ক্ষমতা আছে। আলোচনার মাধ্যমে দেশকে রক্ষার পথ খুঁজে পাওয়া যাক, আমরা আর আন্দোলন করতে চাই না।

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up