Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হকিতে আকস্মিক ক্যাম্প ‘বিচিত্র’ ঘোষণা
Published : Thursday, 19 June, 2025 at 11:29 PM

হকিতে আকস্মিক ক্যাম্প‘বিচিত্র’ ঘোষণা

হকিতে আকস্মিক ক্যাম্প‘বিচিত্র’ ঘোষণা

আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি নির্ধারিত হলেও জাতীয় হকি দলের অনুশীলন ও ক্যাম্প যথাসময়ে শুরু না হওয়ার রীতি বাংলাদেশের হকি অঙ্গনে। এবার একটু ভিন্ন চিত্রই দেখা গেল। এশিয়া কাপ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ হকি দলের সামনে নির্ধারিত কোনো সূচি নেই। 

আকস্মিকভাবেই হকি ফেডারেশন ৩৬ জন খেলোয়াড়কে ১২-২৪ জুলাই ক্যাম্পের জন্য ডেকেছেন। হকি ফেডারশেনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান জাতীয় দল নিয়ে বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস কন্ডিশন নিয়ে কাজ করার জন্য এই ক্যাম্প। দুই সপ্তাহের এই ক্যাম্পের ফলে অনেক খেলোয়াড়ই তাদের অবস্থান বুঝতে পারবেন।’ 

৩৬ জনের এই তালিকায় নেই রাসেল মাহমুদ জিমি। দল নির্বাচন সম্পর্কে বলেন,  ‘যারা এএইএফ কাপে ছিলেন। সেই খেলোয়াড়দেরই মূলত ক্যাম্পে ডাকা হয়েছে।’

এএইচএফ কাপে বাংলাদেশ দলের কোচ ছিলেন মামুনুর রশীদ। দুই সপ্তাহের কন্ডিশনিং ট্রেনিংয়ে অবশ্য কোচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মশিউর রহমান বিপ্লব কোচ হতে পারেন বলে জানা গেছে ফেডারেশনের দায়িত্বশীল সূত্রে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up