Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কিট সংকটে খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ
Published : Friday, 20 June, 2025 at 2:10 PM

ফাইল ছবি

ফাইল ছবি

র‌্যাপিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২০ জুন) কিট সংকটে খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে না।

এদিকে কিটের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে কিট শেষ হয়ে গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিট শেষ হয়ে যাওয়ায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছ। এছাড়া খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। জরুরিভাবে ৫ হাজার কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ বৃহস্পতিবারও চিঠি পাঠানো হয়েছে। কিট পাওয়া মাত্র পুনরায় পরীক্ষা শুরু হবে। 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মো. হারুন নামের এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিবেন। হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুনা বেগম নামের একজন খুমেক হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যন্ত খুলনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৩ জনের বাড়িই নগরীর বয়রা এলাকায়। খুমেক হাসপাতালে আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up