Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না
Published : Saturday, 21 June, 2025 at 3:36 PM

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ৩৫টি রাজনীতির দলের সমন্বয়ে জাতীয় সংস্কার জোটের আলোচনা সভার বক্তারা।

শনিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংস্কার জোট আয়োজিত জুলাই সনদ-সংস্কার, বিচার ও নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ আলোচনা সভার ৩৫ টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। 

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সবাই মিলে ফ্যাসিস্টদের বিদায় করে দেশে যে পরিবর্তন করেছি। তাই এখানে কোনো কোনো বিভাজন করা ঠিক হবে না। তাই আগে সংস্কার। পরে নির্বাচন।

তারা বলেন, আমরা বিগত দিনে ফেসিস্ট সরকারকে দেখেছি। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, তারা সুশাসনের নামে অতীতের কাজগুলো করবে। কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবে দুর্নীতিবাজ ও দখলবাজরা। তবে নির্বাচনকে আমরা‌ নিয়ন্ত্রণ করবো, সেই জায়গায় পৌঁছাতে না পারলে পরিবর্তন আসবে না।

বক্তারা আরও বলেন, নির্বাচন কখনো গণতন্ত্র দিতে পারবে না। যদি না আমরা সচেতন না হবো। আমরা কী প্রজা না নাগরিক সেটি আগে ঠিক করতে হবে। একটি দল নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। আজকে সময় আসছে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বর্তমান বাংলাদেশের অবস্থা ফ্যাসিস্টদের আমলের চেয়েও ভয়াবহ। আগে টাকা দিতে হতো একজনকে। এখন টাকা দিতে হয়, অনেকজনকে। দেশে ব্যবসা বাণিজ্য নেই। জুলাই আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, তার সব কিছু উল্টো হচ্ছে। দেশ গভীর সংকটময় মুহূর্ত পার করছে। 

জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমীন আহমেদ আফসারীর (অব) সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লে. জেনারেল আমিনুল করিম (অব), জনতার দল বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল আমসাআ আমিন (অব), জনতার পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা  প্রমুখ।

আলোচনা সভায় জনতার পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ বলেন, সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা রয়েছে। ফলে এই সংস্কার কী আদৌ হবে। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ড. ইউনূস এখন একা হয়ে গেছেন। ড. ইউনূস যে আন্তর্জাতিক সমর্থনকে সামনে নিয়ে সংস্কার করতে চান, সেটি কী হবে। কারণ লন্ডনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি। ফলে তার পক্ষে সংস্কার করা সম্ভব কি না, এমন প্রশ্ন দেখা দিয়েছে। ড. ইউনূস এখন বিএনপির ওপর ভর করেছেন। ইতোমধ্যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে। বঙ্গভবন ও যমুনার মধ্যে টানাপোড়েন রয়েছে। ফলে ইউনূস সরকার সংস্কার কাজ শেষ করতে পারবেন না। 

তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনার মধ্য দিয়ে শেখ হাসিনা যে ইসলামকে দাবিয়ে রাখতে চেয়েছিলেন, সেখান থেকে এখন বেরিয়ে আসছে। তবে গণ অভ্যুত্থানের চেতনাকে বাইরে রেখে সংস্কার করলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থান হবে। জুলাই সনদ করে যদি সরকার মনে করে সব কিছু শেষ করে ফেলছে। সেটি সরকার ভুল করবে। 

এই আলোচনা সভা থেকে সুষ্ঠু ও অবাদ নির্বাচন ও কার্যকর সংস্কার নিশ্চিতে  ১০ দফা প্রস্তাবনা দেওয়া হয় আলোচনা সভায়। 

এর মধ্যে রয়েছে-

১. সংস্কার নিশ্চিত করতে হবে সরকারের সংস্কারের মধ্যদিয়ে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী এবং জুলাই-আগস্টের বিপ্লবের মহত্ত্ব ও স্পিরিট ধারণকারী ব্যক্তিদের দ্বারা সরকার পূর্ণগঠন করতে হবে। 

২. কালক্ষেপণ না করে আগামী ৫ আগস্ট ২০২৫ অর্থাৎ বিজয়ের বর্ষপূর্তির পূর্বেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। 

৩. অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় বরং তাদেরকে হতে হবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের সরকার, আবু সাঈদ মুগ্ধদের সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। 

৪. অনতিবিলম্বে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।

৫. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত আইন শৃঙ্খলায় নিয়জিত প্রতিষ্ঠানের সংস্কার ও পূর্ণগঠন নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি রোধ ও ফুটপাত দখলমুক্ত করতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন তারা যে কোন সময় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, যা জনগণ বিশ্বাস করে না। 

৬. জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত সংগ্রামী বীরদের চিকিৎসা, নিরাপত্তাসহ সব বিষয়ে পূর্ণ দৃশ্যত সহযোগিতা প্রদান নিশ্চিত করতে হবে। 

৭. সব আভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে সব রাজনৈতিক দলসহ (নিবন্ধিত/অনিবন্ধিত) বৈষম্যবিহীনভাবে আলোচনা করে সব সিদ্ধান্ত নিতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে সমভাবে গুরুত্ব দিতে হবে। 

৮. শিক্ষাকে গুরুত্ব দিয়ে, শিক্ষা কমিশন করে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে উদ্যোগ নিতে হবে। 

৯. সশস্ত্রবাহিনীর সংস্কার ও আধুনিকায়ন করতে উদ্যোগ নিতে হবে। 

১০. নির্বাচনের ৩ মাস পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করে, অন্তর্বর্তী সরকারকে পদত্যগ করতে হবে। না হলে জাতীয় নির্বাচন বিতর্কিত হতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
‘টেনশন আর নিতে পারছেন না সাংবাদিকরা’
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 June, 2025
সেনাবাহিনীই ভাষা আন্দোলনের অগ্রপথিক
কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব)
Thursday, 20 February, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up