Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আগামী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত
Published : Monday, 23 June, 2025 at 8:47 PM

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয়,  সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। যে সময় তারিখ ঘোষণা সে সময়ের জন্যই।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলঙ্ক মোচনের জন্য মানবিক পুলিশ হতে হবে। জনবান্ধব পুলিশ হলে কলঙ্ক ঘুচে যাবে। পুলিশকে জনবান্ধব করতে আমরা চেষ্টা করছি।

এ সময় তিনি মবের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। এ ছাড়াও আসন্ন বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এর আগে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম বলেন, দেশে এখন মব নেই। যারা মব সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় আনব এবং মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, সে বিষয় নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন তো অনেক দূরে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। তা ছাড়া আগের তুলনায় পুলিশ ভালো কাজ করছে।’ 

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও রাজধানীতে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up