Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফুটসালে যে গ্রুপে বাংলাদেশ
Published : Thursday, 26 June, 2025 at 3:36 PM

ফুটসালে চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

ফুটসালে চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি ফুটসাল, বিচ ফুটবলেও বিশ্বকাপ এবং এশিয়া কাপ আয়োজিত হয়। বাংলাদেশ পুরুষ ফুটবল দল কখনও আন্তর্জাতিক ফুটসাল খেলেনি। এবারই প্রথম এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে নাম দিয়েছে তারা। 

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ (বৃহস্পতিবার) দুপুরে এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মালয়েশিয়া। অন্য দুই প্রতিপক্ষ ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ইরান এশিয়ান ফুটসালের বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন। 

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১টি দল অংশগ্রহণ করছে। সাত গ্রুপে চারটি করে, আরেকটি গ্রুপে তিন দল। 

আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০-২৪ সেপ্টেম্বর। আগামী বছর ২৭ জানুয়ারি–৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় হবে মূল পর্ব। টুর্নামেন্টটিতে স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলার সুযোগ পাবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up