Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী অনুষ্ঠান, যে ব্যাখ্যা বিসিবির
Published : Thursday, 26 June, 2025 at 11:59 PM

টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী অনুষ্ঠান, যে ব্যাখ্যা বিসিবির

টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী অনুষ্ঠান, যে ব্যাখ্যা বিসিবির

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার অন্যতম কুশীলব তৎকালীন বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরি ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। 

তাদের কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে ২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল। আজ ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে ছিলেন না দুই জনের কেউই।

সাবের হোসেন চৌধুরি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি লোকচক্ষুর আড়ালে। ফলে তার পক্ষে উপস্থিত হওয়া সম্ভবও ছিল না। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক স্বাভাবিক জীবনযাপন করছেন। ঢাকাতেই রয়েছেন এরপরও আজ বিসিবি’র অনুষ্ঠানে তিনি আসেননি।

আশরাফুল হককে কেন স্মরণ করল না বিসিবি আজ অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উপদেষ্টার পাশে দাড়িয়ে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

তিনি উপদেষ্টার প্রশ্নের উত্তর দিয়েছেন,  ‘আমরা একেবারে ছোট পরিসরে অনুষ্ঠানটি করেছি। সেই দলে যারা ছিল, কোচ ও ম্যানেজার তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। এর পরের স্টেজে গেলে আরো অনেক লোক আসবে কয়েক হাজার হয়ে যায়। এটা একটা লিমিটেশন (সীমাবদ্ধতা)। তাদের (তৎকালীন সাধারণ সম্পাদক-সভাপতি) আমরা অবশ্যই স্মরণ ও শ্রদ্ধা করি।’

বিসিবি আজ টেস্টের রজতজয়ন্তী উপলক্ষ্যে অভিষেক টেস্ট স্কোয়াডের ১৬ জন, কোচ ও ম্যানেজারকে সম্মাননা জানিয়েছে। ১৬ জনের মধ্যে ৫ জন ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন। 

তারা হলেন অভিষেক টেস্ট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, আল শাহরিয়ার রোকন, মঞ্জুরুল ইসলাম, খালেদ মাসুদ পাইলট।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up