Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চাঁদপুর ইলিশ ঘাটে ক্রেতা থাকলেও বিক্রি কম
Published : Friday, 27 June, 2025 at 5:08 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম। অন্যদিকে চাহিদা অনুযায়ী দাম না কমায় বেচাবিক্রি পুরোদমে জমে উঠছে না। 

যেখানে আগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ বেচাকেনা হতো বর্তমানে তা ৫০ থেকে ১০০ মণে এসে দাড়িয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা মাছঘাটে ঘুরতে আসেন। কেউ ২টি ইলিশ, আবার কেউ কেউ ৫-৭টি ইলিশ কিনে নিয়ে গেছেন। এছাড়াও কিছু ক্রেতা দাম শুনে হতাশ হয়ে ফিরে গেছেন। 

ঢাকা থেকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আসা পারভেজ বলেন, আমরা ৪ বন্ধু ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুর বড়স্টেশন তিন নদীর মোহনায় ঘুরতে এসেছি। মোহনার পাশেই ইলিশ ঘাট। যার কারণে মাছ দেখতে এসেছি। তবে এখানে এসে ভিন্ন অভিজ্ঞতা। ইলিশের স্তুপ নেই, আবার দামও বেশি। পুরো আড়ত ঘুরে দেখছি, সম্ভব হলে ইলিশ কিনে নিয়ে যাবো।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, ইলিশের মৌসুম চলছে কিন্তু চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। সারাদেশে চাঁদপুরের ইলিশের ব্যাপক চাহিদার অনুপাতে বাজারে মাছটির আমদানি কম। আগে ট্রলারে করে দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাঝঘাটে আসতো কিন্তু পদ্মা সেতু হওয়ার পর সেই মাছ এখন আর আসে না। সামনে ইলিশের ভরা মৌসুম, নদীর পানি ও বৃষ্টি অব্যাহত থাকলে ইলিশ ধরা পড়বে, তখন দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আড়তের আরেক ব্যবসায়ী কামাল হোসেন বলেন, মাছঘাটে আসা এখনকার ইলিশের সাইজ বড়। এখনকার ইলিশ স্থানীয় নদীর। শুক্রবার থাকায় ক্রেতা সমাগম বাড়লেও বিক্রি কম। অধিকাংশ ক্রেতারা দরদাম যাচাই করে না কিনে চলে যায়। যার কারণে কিছু ইলিশ সরবরাহ থাকলে আগের মতো বিক্রি নেই। 

তিনি আরও জানান, আজকের বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকায়। আর ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা। এছাড়া এক কেজি ওজনের বড় ইলিশ ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা বিক্রি হচ্ছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
কমলো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
বাড়ল ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশে স্বর্ণের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up