Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ
Published : Saturday, 28 June, 2025 at 11:00 PM

হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ

হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে। আজ সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ 'এফ' গ্রুপে পড়েছে। 

এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত বছর ডিসেম্বরে। ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অনুশীলন শুরু করতে পারেনি বাংলাদেশ। চলতি বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বলেন, '২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।'

ওমান দলে কাজ করা ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে হকি ফেডারেশন যোগাযোগ করছে। দুই পক্ষের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

বাংলাদেশ দল বিশ্বকাপ হকিতে জায়গা করে নিয়েছিল আশিকুজ্জামান ও মওদুদুর রহমান শুভ'র কোচিংয়ে। দুই জন দুই পর্বের টুর্নামেন্টে কোচিং করিয়েছেন। 

সাবেক জাতীয় খেলোয়াড় ও অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেন, 'তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।'

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 30 August, 2025
শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
Sunday, 13 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up