Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এনসিপির রংপুর-৪ আসনে প্রার্থী আখতার
Published : Wednesday, 2 July, 2025 at 7:46 AM

এনসিপির রংপুর-৪ আসনে প্রার্থী আখতার

এনসিপির রংপুর-৪ আসনে প্রার্থী আখতার

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ।

এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এসময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

পরে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up