Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Published : Wednesday, 2 July, 2025 at 9:15 PM

সুলতানপুর সীমান্ত

সুলতানপুর সীমান্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্ভুক্ত সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

বুধবার (২ জুলাই) দুপুরে সুলতানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে সুলতানপুর সীমান্তে বিএফএফের গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে মরদেহ নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদরা জানিয়েছেন, দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ইব্রাহিম। এ সময় ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের গুলিতে তিনি মারা যান। ইব্রাহিম পেশায় একজন চা দোকানি। তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছেন। তিনি সীমান্তের কাছাকাছি ঘাস কাটছে গিয়েছিলেন। যেহেতু মরদেহ আমরা পাইনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত হতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। এ ছাড়া তার হোয়াইটঅ্যাপস নম্বরে ক্ষুদে বার্তা দিলেও তিনি কোনো উত্তর দেননি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up