Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Published : Wednesday, 2 July, 2025 at 9:46 PM

নিহত ব্যবসায়ী শাহীন মিয়া

নিহত ব্যবসায়ী শাহীন মিয়া

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে ও হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী। অভিযুক্ত হামলাকারী শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন। এসময় সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের পূর্ববিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম একজন মাদকাসক্ত ও বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up