Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার
Published : Thursday, 24 September, 2026 at 9:09 PM

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান, ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান, ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
খুলনা প্রতিনিধি
Saturday, 19 September, 2026
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 13 September, 2026
শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up