Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
'সংস্কারবিহীন এক তরফা নির্বাচন দেশের জনগণ মানবে না'
Published : Wednesday, 2 July, 2025 at 11:09 PM

লালমনিরহাটে নাহিদ ইসলাম

লালমনিরহাটে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারবিহীন এক তরফা নির্বাচন দেশের জনগণ মানবে না। সেই নির্বাচনে এনসিপি অংশ নেবে না। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে ও কীভাবে দাবি আদায় করতে হয় তা শিখিয়েছে।

বুধবার (০২ জুলাই) বিকেলে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। শুধু সরকার পরির্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত দেয়নি।

এর আগে লালমনিরহাটের ঐতিহাসিক এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে পথসভা ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে কিন্তু গত এক বছরে আমরা কী পেলাম! এখন আমরা সেই হিসাব মেলাব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার এখনো হয়নি। যারা ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে তাদের বিচার হয়নি। ফ্যাসিস্টের আমলে যেসব ব্যবসায়ী আমলারা অবৈধভাবে অর্থের পাহাড় গড়েছে তাদের বিচার হয়নি। এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তাকে দেশে ফিরিয়ে এনে খুনের বিচার করতে হবে।

তিনি বলেন, পানির জন্য তিস্তার কৃষকরা ফসল ফলাতে পারে না। ভারত তিস্তার পানি ন্যায্য হিস্যা দেয় না। প্রতিবেশী দেশটি এক তরফা পানি প্রত্যাহার করে তিস্তাকে বানিয়েছে মরুভূমি। দেশের সীমান্তের মানুষ অরক্ষিত। আমরা তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করব। আমরা সীমান্তের মানুষদের সুরক্ষা নিশ্চিত করব। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।

তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরে উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। শুধু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু লালমনিরহাটসহ উত্তরের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আমার এই বৈষম্য দূর করতে চাই। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এনসিপি সেই লক্ষেই কাজ করবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও সহকারি মূখ্য সংগঠক রাসেল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে এনসিপি নেতারা কুড়িগ্রাম জেলায় পথসভা ও সমাবেশ করেছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up