Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মূল লক্ষ্য নির্বাচন : হাসনাত
Published : Friday, 4 July, 2025 at 4:52 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

বিচার-সংস্কারের মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য।

এ সময় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন৷

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up